কমিউনিটি ও সাহিত্য অঙ্গনে শোক: কবি ও সমাজসেবক সৈয়দ তাকি মোহাম্মদের ইন্তেকাল

১২ সেপ্টেম্বর ২০২৬ - ১৬:১৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
কমিউনিটি ও সাহিত্য অঙ্গনে শোক: কবি ও সমাজসেবক সৈয়দ তাকি মোহাম্মদের ইন্তেকাল
ছবি: সংগৃহীত

পুরান ঢাকার বিশিষ্ট সমাজসেবক, সামাজিক সংগঠক ও উর্দু ভাষার কবি সৈয়দ তাকি মোহাম্মদ (বুড্ডান সাহেব) আর নেই। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পুরান ঢাকার সাত রওজা মহল্লায় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

​পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও অনুরাগী রেখে গেছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) বাদ জোহর হোসনি দালান ইমামবাড়ায় তার জানাজার নামাজ সম্পন্ন হয়। জানাজা শেষে সাত রওজার পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।

​অভিজাত ঐতিহ্য ও সামাজিক অবদান

সৈয়দ তাকি মোহাম্মদ ১৯৫০ সালের ১৪ জানুয়ারি পুরান ঢাকার সাতরওজা মহল্লায় এক অভিজাত মুঘল পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা নবাব সৈয়দ আলী মোহাম্মদ (ছোট্টন) ছিলেন ঢাকার একজন খ্যাতনামা জমিদার।

​জীবনদশায় সৈয়দ তাকি মোহাম্মদ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি হোসনি দালান ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং জাতীয় ওয়াকফ কমিটির পরিচালনা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া পুরান ঢাকার ঐতিহ্যবাহী মোহাম্মদী বেগ ইমামবাড়া ওয়াকফ এস্টেটের আমৃত্যু মোতাওয়াল্লি ছিলেন তিনি।

​কুলখানির সময়সূচি

আগামী ১৪ সেপ্টেম্বর মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে। ওই দিন বাদ মাগরিব পুরান ঢাকার হোসনি দালানে এবং বাদ এশা সাতরওজা খাজা নেহাল মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0