সারাদেশে ৩ মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে এই দেশব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সরাসরি সম্প্রচারের আহ্বান
তথ্য অধিদফতরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জনস্বার্থে উদ্বোধনী অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারের জন্য অনুরোধ জানানো হয়।
মূলত এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যেই তিন মাসব্যাপী এ বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











