ঢাকার চারপাশে ৩-৪ মাসের মধ্যে ফের চালু হচ্ছে ওয়াটার বাস: নৌমন্ত্রী

০৭ সেপ্টেম্বর ২০২৬ - ১৮:০৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ঢাকার চারপাশে ৩-৪ মাসের মধ্যে ফের চালু হচ্ছে ওয়াটার বাস: নৌমন্ত্রী
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার যানজট সামাল দেওয়া এবং নৌপথের ব্যবহার জনপ্রিয় করতে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে বুড়িগঙ্গাসহ চতুর্পাশ্বে ফের ওয়াটার বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ তথ্য জানান নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। অধিবেশনটিতে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

​দশ বছরে ৫৭ কোটি টাকা লোকসান

​সংসদে মন্ত্রী জানান, বিগত এক দশকে ঢাকার চারপাশের নদীগুলোতে ওয়াটার বাস পরিচালিত হলেও সঠিক ব্যবস্থাপনা ও তদারকির অভাবে সার্ভিসটি লোকসানের মুখে পড়ে। গত ১০ বছরে ক্ষতি হয়েছে প্রায় ৫৭ কোটি টাকা, যা বছরে গড়ে দাঁড়িয়েছে প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকায়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ইতিমধ্যে অব্যবস্থাপনার এসব কারণ চিহ্নিত করেছে। যাত্রী সাধারণের অবাধ যাতায়াত সহজ করতে খুব দ্রুতই নতুন করে ওয়াটার বাস বহরে নামানো হবে।

​দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ

​বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ প্রসঙ্গে নৌমন্ত্রী উল্লেখ করেন, রাসায়নিক, তরল ও কঠিন বর্জ্য ফেলে নদী দূষণ করা হচ্ছে—এমন ৪২৪টি স্থান চিহ্নিত করা হয়েছে। এসব নদীকে দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর সার্বিক পরিচালনায় ওয়াসা, সিটি কর্পোরেশন, বিআইডব্লিউটিএ এবং পানি সম্পদ মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি শিল্পবর্জ্য যাতে নদী পানিতে মিশতে না পারে, সেজন্য পরিবেশ ও শিল্প মন্ত্রণালয় যৌথভাবে কঠোর অবস্থান নিয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0