ভারতে আবারও ভূকম্পন, কয়েক ঘণ্টার ব্যবধানে কাঁপল উত্তরাখণ্ডের দুই জেলা

১০ অক্টোবর ২০২৬ - ২২:২৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ভারতে আবারও ভূকম্পন, কয়েক ঘণ্টার ব্যবধানে কাঁপল উত্তরাখণ্ডের দুই জেলা
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজ্যটির উত্তরকাশী জেলায় ৪ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। ভারতের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের দেওয়া তথ্যানুযায়ী, স্থানীয় সময় রাত ৮টা ৭ মিনিটে অনুভূত হওয়া এই কম্পনের উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের প্রায় ১১ কিলোমিটার গভীরে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এতে কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

​একই দিনে রাজ্যে এটি ছিল দ্বিতীয় ভূকম্পনের ঘটনা। এর মাত্র ৪ ঘণ্টা আগে উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলায় ২ দশমিক ৮ মাত্রার আরেকটি মৃদু কম্পন রেকর্ড করা হয়, যা বিকেল ৩টা ৪০ মিনিটে অনুভূত হয়েছিল এবং এর গভীরতা ছিল ৫ কিলোমিটার।

​এর আগে গত ৬ অক্টোবর উত্তরাখণ্ডের চামোলি জেলায় ৪ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়। সেদিন রাত সাড়ে ১০টার দিকে হওয়া ওই কম্পন রাজ্য ছাড়িয়ে ভারতের রাজধানী নয়াদিল্লি এবং এর আশপাশের এলাকাগুলোতেও তীব্রভাবে অনুভূত হয়। এতে রাজধানী জুড়ে মানুষের মনে চরম আতঙ্কের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দিল্লির এক বাসিন্দা তাঁর অভিজ্ঞতা বর্ণনা করে জানান, সফদরজং এনক্লেভ এলাকায় ভূমিকম্পের সময় তাঁর পুরো ভবন ও আসবাবপত্র কেঁপে উঠেছিল, যা তাঁর জীবনে প্রথম অভিজ্ঞতা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0