বিশ্বজুড়ে ৮ যুদ্ধ বন্ধের দাবি করেও নোবেল না পাওয়ায় ট্রাম্পের ক্ষোভ প্রকাশ
বিশ্বের আটটি যুদ্ধের সমাপ্তি টানা এবং বিভিন্ন দেশের অসংখ্য জিম্মিকে মুক্ত করার মতো সাফল্য অর্জনের পরও নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় তীব্র অসন্তোষ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় তিনি এই ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেন।
উক্ত বার্তায় ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তিনি ইতিমধ্যেই আটটি আন্তর্জাতিক সংঘাতের সমাধান করেছেন এবং আরও দুটি যুদ্ধের অবসান ঘটানোর খুব কাছাকাছি রয়েছেন। পাশাপাশি জীবিত ও মৃত ইসরায়েলি জিম্মিদের স্বদেশে ফিরিয়ে আনা সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শত শত জিম্মিকে মুক্ত করে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে তিনি বড় ধরনের ভূমিকা রেখেছেন।
এছাড়া ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ এবং দেশটির শাসককে গ্রেপ্তারের কৃতিত্বও নিজের দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান সম্পর্কে কথা বলতে গিয়ে দেশটির পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ বন্ধ করার বিষয়টি উল্লেখ করেন তিনি এবং ইরানকে ‘সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক’ হিসেবে আখ্যা দেন। আন্তর্জাতিক অঙ্গনে এসব তৎপরতা ও সাফল্যের কথা তুলে ধরে ট্রাম্প আক্ষেপ করে বলেন, এত বড় অর্জনের পরও তিনি কিংবা যুক্তরাষ্ট্রকে নোবেল শান্তি পুরস্কারের জন্য বিবেচনা করা হয়নি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











