তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আটক
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে আটক করেছে পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত ধর্না-অবস্থান থেকে তাঁকে হেফাজতে নেওয়া হয়।
দিল্লির সাউথ অ্যাভিনিউ এলাকায় নিজের বাসভবনের সামনে এই ধর্না কর্মসূচি পালন করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থল থেকে দিল্লি পুলিশ তাঁকে আটক করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে সেখানে কোনো ধরনের ধর্না, অবস্থান কিংবা পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে।
নিষেধাজ্ঞা অমান্য করে ধর্না চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ায় পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রিজ়ন ভ্যানে তোলে। তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন সংসদ সদস্য ও শীর্ষ নেতাকেও আটক করা হয়। আটক হওয়া সাংসদ ও নেতাদের মধ্যে রয়েছেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, প্রতিমা মণ্ডল, সামিরুল ইসলাম এবং সাকেত গোখলে।
এদিকে একই দিনে জাতীয় রাজধানীতে পৃথক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে দিল্লি পুলিশের হাতে আটক হন কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও। সব মিলিয়ে রাজনৈতিক উত্তেজনার মধ্যে প্রবীণ এই দুই সাবেক মুখ্যমন্ত্রীকে আটকের ঘটনা জাতীয় রাজনীতিতে বড় আলোচনার জন্ম দিয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











