প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের আন্দোলন: বিমান থেকে ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে আটক
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা ও প্রধান অভিজিৎ দীপকেকে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আইজিআই) পৌঁছানোর পর তাকেসহ দলের অন্য দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকে বিমান থেকে আটক করা হয়। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানীর যন্তর মন্তরে সিজেপির প্রস্তাবিত বিক্ষোভে যোগ দিতে দিল্লি এসেছিলেন তারা।
দিল্লিতে অবতরণের পূর্বে এবং আটকের প্রাক্কালে অভিজিৎ দীপকে স্পষ্ট জানান যে, এই বিক্ষোভে অংশ নিতে গিয়ে গ্রেফতার হতে হলেও তিনি সম্পূর্ণ প্রস্তুত। কেন্দ্রীয় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর বিধিনিষেধের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষকে গণতান্ত্রিক প্রতিবাদে অংশ নিতে বাধা দেওয়ার জন্য দমনপীড়ন চালানো হচ্ছে। তরুণ ও সাধারণ নাগরিকদের কণ্ঠরোধ করতে সরকার ভীতসন্ত্রস্ত্র হয়ে এই পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেন তিনি।
সিজেপির এই পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পুরো দিল্লি জুড়েই নজিরবিহীন নিরাপত্তা ও কড়া সতর্কতা জারি করেছে পুলিশ। রাজধানীতে জনসমাগম রোধে বিভিন্ন মোড়ে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের পাশাপাশি কঠোর নজরদারি রাখা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের অজুহাতে পুলিশি ধরপাকড়ে বিভিন্ন স্থান থেকে শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











