তেহরানে লাখো মানুষের উপস্থিতিতে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা সম্পন্ন

০৫ জুলাই ২০২৬ - ১২:৩০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
তেহরানে লাখো মানুষের উপস্থিতিতে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা সম্পন্ন
লাখো মানুষের উপস্থিতিতে খামেনির জানাজা অনুষ্ঠিত

ইরানের রাজধানী তেহরানে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। আজ রবিবার (৫ জুলাই) অনুষ্ঠিত এই জানাজায় লাখো মানুষের সমাগম ঘটে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা ও কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

​প্রয়াত খামেনি এবং তার পরিবারের চার সদস্যের এই জানাজার নামাজে ইমামতি করেন ইরানের অন্যতম শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানি।

​মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) দেওয়া তথ্য অনুযায়ী, প্রয়াত সর্বোচ্চ নেতার তিন সন্তান মাসুদ খামেনি, মেয়সাম খামেনি এবং মোস্তফা খামেনি বাবার জানাজায় শরিক হন। তবে খামেনির আরেক পুত্র ও তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচিত মোজতবা খামেনি এই জানাজায় অনুপস্থিত ছিলেন। ইসরায়েলের পক্ষ থেকে তাকে হত্যার হুমকি থাকায় তীব্র নিরাপত্তা ঝুঁকির কারণে তিনি জানাজায় অংশ নেওয়া থেকে বিরত থাকেন বলে জানা গেছে।

​মরহুমের জানাজায় ইরানের শীর্ষস্থানীয় রাজনৈতিক ও সামরিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ এবং বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মহসেনি এজেঈ। এছাড়াও সামরিক কর্মকর্তাদের মধ্যে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান আহমদ ওয়াহিদি এবং আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কায়ানিও জানাজায় অংশ নেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0