দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

১০ অক্টোবর ২০২৬ - ১৬:০২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক
ছবি: সংগৃহীত

দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও প্রাণহানির ঘটনা ঘটেনি।

​শনিবার (১০ অক্টোবর ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গত শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, এই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে ১ হাজার ৮৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে শুধু ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এবং ১ হাজার ১০৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে।

​স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছর দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১ হাজার ১১২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০২ জন এবং উপসর্গ নিয়ে ১ হাজার ২০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬৬৬ জনে এবং সন্দেহভাজন হাম সংক্রমণের মোট সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জনে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0