নানা পাটেকরের মৃত্যু নিয়ে তনুশ্রীর বিতর্কিত মন্তব্য, চারদিকে সমালোচনার ঝড়
ভারতের প্রখ্যাত ও বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের প্রয়াণের পর তাঁর মৃত্যু নিয়ে দেওয়া অভিনেত্রী তনুশ্রী দত্তের একটি মন্তব্যকে কেন্দ্র করে বিনোদন অঙ্গনে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। নানার মৃত্যুর খবরের প্রতিক্রিয়ায় প্রাক্তন মিস ইন্ডিয়া তনুশ্রী তাঁকে ‘শয়তান’ ও ‘দানব’ হিসেবে উল্লেখ করেন, যা সাধারণ মানুষ থেকে শুরু করে চলচ্চিত্র জগতের বাসিন্দাদের মধ্যেও গভীর হাতাশা ও বিস্ময়ের জন্ম দিয়েছে।
সংবাদ প্রতিদিনসহ ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃত ব্যক্তির প্রতি এমন অসংবেদনশীল ও আক্রমণাত্মক মন্তব্য করায় তনুশ্রীর তীব্র নিন্দা জানিয়েছেন ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি শ্যামলাল গুপ্ত। সংগঠনের পক্ষ থেকে এক কঠোর বিবৃতিতে এই ধরনের বক্তব্যকে সস্তা প্রচার পাওয়ার অপচেষ্টা বলে অভিহিত করা হয়েছে। পাশাপাশি, অভিনয় জগতে নানা পাটেকরের অসামান্য অবদান, ‘নাম ফাউন্ডেশন’-এর মাধ্যমে খরা ও কৃষক কল্যাণে তাঁর সমাজসেবামূলক কাজ এবং দেশের প্রতি তাঁর অবদানের কথা বিশেষভাবে স্মরণ করা হয়।
উল্লেখ্য, ২০১৮ সালে তনুশ্রী দত্তের আনা ‘#মিটু’ অভিযোগের জেরে বলিউডে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল। ২০০৮ সালে একটি সিনেমার শুটিং সেটে নানা পাটেকরের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ তুলেছিলেন এই অভিনেত্রী। যদিও নানা পাটেকর বরাবরই সেই অভিযোগ অস্বীকার করে এসেছিলেন এবং পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় প্রমাণের অভাবে মামলাটি বন্ধ হয়ে যায়। তবে বর্ষীয়ান এই অভিনেতার প্রয়াণের পরও পুরোনো সেই বিতর্ক নতুন করে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











