এনআইডি ভুলে আটকে থাকা বেতন ও বোনাস তোলার সুযোগ দিল মাউশি
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যে ভুলের কারণে দীর্ঘদিন বেতন-বোনাস না পাওয়া এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বকেয়া অর্থ পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। গত আগস্ট-২০২৫ থেকে জুন-২০২৬ পর্যন্ত যেসব শিক্ষক-কর্মচারীর বেতন বা বোনাস বকেয়া পড়েছিল, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব প্যানেলে তা জমা দেওয়ার সুবিধা যুক্ত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
যে সময়ের বকেয়া বিল দেওয়া যাবে
মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক নির্দেশনায় জানানো হয়, এনআইডি জটিলতার কারণে গত আগস্ট-২০২৫ থেকে জুন-২০২৬ সময়ের মধ্যে এক বা একাধিক মাসের বেতন অথবা বোনাস না পাওয়া শিক্ষকদের বকেয়া আবেদন সাবমিট করার ব্যবস্থা প্যানেলে করা হয়েছে।
ইএফটি বাউন্স ব্যাক সংক্রান্ত নির্দেশনা
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকিং তথ্যে অসঙ্গতির কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিওর অর্থ ফেরত (বাউন্স ব্যাক) গেলে সেটির জন্য বকেয়া বিল জমা দেওয়ার প্রয়োজন নেই। প্রতিষ্ঠানের ‘ইএফটি স্যালারি বাউন্স’ (EFT salary Bounce) অংশে সংশ্লিষ্ট ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হওয়ার পর সঠিক তথ্য হালনাগাদ করা হলেই আটকে থাকা টাকা স্বয়ংক্রিয়ভাবে পাঠিয়ে দেওয়া হবে।
আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে সেপ্টেম্বর-২০২৬ মাসের নিয়মিত এমপিও বিলের পাশাপাশি বিগত মাসগুলোর বকেয়া বিল সাবমিট করার জন্য প্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশনা প্রদান করেছে মাউশি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











