দেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৭৫৩
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭৫৩ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মাধ্যমে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭১ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ৯১৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে বুধবার (১৬ সেপ্টেম্বর) এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত এক দিনে ঢাকা সিটি করপোরেশন এলাকার বাইরে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩৯৪ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এ ছাড়া খুলনা বিভাগে ৩৪৯ জন, বরিশাল বিভাগে ১৮৬ জন, ময়মনসিংহ বিভাগে ১৮৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৭ জন, রাজশাহী বিভাগে ১৫৩ জন, রংপুর বিভাগে ৫৩ জন এবং সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশনের মধ্যে উত্তর সিটিতে ১৭৫ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হন।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বলছে, রাজধানীর পাশাপাশি সারা দেশের বিভিন্ন জেলাতেও আশঙ্কাজনক হারে ডেঙ্গুর প্রকোপ ও বিস্তৃতি ছড়িয়ে পড়ছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











