মক্কার কাছে ড্রোন প্রতিহত: গভীর উদ্বেগ প্রকাশ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শান্তির আহ্বান

১৬ সেপ্টেম্বর ২০২৬ - ১৭:৩০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মক্কার কাছে ড্রোন প্রতিহত: গভীর উদ্বেগ প্রকাশ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শান্তির আহ্বান
ছবি সংগৃহীত

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর কাছে একটি ড্রোন প্রতিহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মধ্যপ্রাচ্যে সম্ভাব্য আঞ্চলিক সংঘাত এড়াতে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং জরুরি সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি।

​আন্তর্জাতিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির বরাতে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ইসলামের সবচেয়ে পবিত্র স্থান মক্কা আল-মুকাররামার নিরাপত্তা ও মর্যাদা বিঘ্নিত করার মতো যেকোনো চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মক্কার স্থানীয় বাসিন্দা ও হজযাত্রীদের সুরক্ষায় সৌদি আরব কর্তৃপক্ষের তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসাও করেন তিনি।

​বিবৃতিতে আনোয়ার ইব্রাহিম আরও উল্লেখ করেন, এ জাতীয় অনাকাঙ্ক্ষিত ঘটনা পুরো অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। বেসামরিক স্থাপনা ও পবিত্র স্থানগুলোর নিরাপত্তা বিঘ্নিত করতে পারে—এমন সব সামরিক তৎপরতা অবিলম্বে বন্ধের দাবি জানান তিনি।

​এর আগে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা পৌনে সাতটার দিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ড্রোন মক্কার আকাশসীমায় প্রবেশের আগেই সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তা চিহ্নিত করে ধ্বংস করে। ড্রোনটির ধ্বংসাবশেষ মক্কা শহরের দক্ষিণ অংশে গিয়ে পড়ে বলে জানান জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি। তবে এই ড্রোন হামলার দায় সম্পূর্ণ অস্বীকার করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী।

​সারসংক্ষেপ:

মক্কার কাছে ড্রোন ধ্বংসের ঘটনায় উদ্বেগ জানিয়ে সংঘাত এড়াতে সব পক্ষকে সংযম ও শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0