সৌদি আরবে মার্কিন নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

১৬ সেপ্টেম্বর ২০২৬ - ১৪:৩০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সৌদি আরবে মার্কিন নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র
ছবি সংগৃহীত

সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন নাগরিকদের জন্য নতুন করে ভ্রমণ সতর্কতা বা ট্রাভেল অ্যাডভাইজরি জারি করেছে যুক্তরাষ্ট্র। নতুন নির্দেশনায় সৌদি আরব ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়ে দেশটির জন্য নিরাপত্তা ঝুঁকি 'লেভেল-৩' এ নির্ধারণ করা হয়েছে।

​বুধবার (১৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক ভ্রমণসংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইটে এই হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনেও বিষয়টির উল্লেখ করা হয়েছে।

ঝুঁকির কারণ ও স্থানীয় আইন

মার্কিন পররাষ্ট্র দপ্তরের সতর্কবার্তায় জানানো হয়েছে, সৌদি আরবে মার্কিন স্বার্থ লক্ষ্য করে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি রয়েছে। এর পাশাপাশি সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সংক্রান্ত স্থানীয় আইনগুলোর বিষয়ে নাগরিকদের সতর্ক থাকার কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সৌদি আরবের কিছু নির্দিষ্ট এলাকায় ঝুঁকি অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি।

​বিজ্ঞপ্তিতে একই সঙ্গে গত ২৪ ঘণ্টার মধ্যে ৩টি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার বিষয়ে ইরানের দাবির বিষয়টি উঠে এসেছে।

ইয়েমেন ভ্রমণে 'লেভেল-৪' সতর্কতা বহাল

এদিকে সৌদি আরবের প্রতিবেশী দেশ ইয়েমেনে ভ্রমণের বিষয়ে মার্কিন নাগরিকদের জন্য আগের কড়া নির্দেশনাই কার্যকর থাকছে। ইয়েমেন ভ্রমণের কথা ভাবছেন এমন মার্কিন নাগরিকদের জন্য পররাষ্ট্র দপ্তরের পূর্বে জারি করা সর্বোচ্চ পর্যায়ের 'লেভেল-৪' অর্থাৎ ‘ভ্রমণ করবেন না’ সংক্রান্ত সতর্কতা এখনো বহাল রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0