২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১০৪৪
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়কালে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩২০ জন শিশু নতুন করে আক্রান্ত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো হাম পরিস্থিতি সম্পর্কিত হালনাগাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
পরিসংখ্যান ও দীর্ঘমেয়াদী চিত্র
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৯৪৪ শিশুর মৃত্যু লিপিবদ্ধ করা হয়েছে। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ১০০ শিশু। সেই হিসাবে এই সময়কালে হাম ও হামের উপসর্গজনিত কারণে দেশে মোট ১ হাজার ৪৪ জন শিশু প্রাণ হারিয়েছে।
আক্রান্ত ও ভর্তি রোগীর হিসাব
গত এক দিনে নতুন করে ৮১ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এর পাশাপাশি ১ হাজার ২৩৯ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এই ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪১ শিশু চিকিৎসার জন্য নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৭৯ জন।
অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ১৯৮ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২০ হাজার ২৮২ জন। মোট ১ লাখ ৫৪ হাজার ৪২০ জন শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে, যাদের মধ্যে ১ লাখ ৪৮ হাজার ৪৬৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











