এইচএসসিতে পাসের হার নেমেছে ৫২.১২ শতাংশে, জিপিএ-৫ ৪০ হাজার
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।
গত বছর এই পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। ফলে গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) ফলাফলের সারসংক্ষেপ তথ্য থেকে এসব বিষয়ে জানা যায়।
চলতি বছর সবকটি বোর্ডের অধীনে ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। অন্যদিকে উত্তীর্ণ হতে পারেননি ৫ লাখ ৯৩ হাজার ১১৩ জন।
এবারের পরীক্ষার ফলাফলে সর্বোচ্চ ফল বা জিপিএ-৫ অর্জন করেছেন ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী।
তবে ফলাফলের পাশাপাশি শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যাও আশঙ্কাজনকভাবে বেড়েছে। এবার মোট ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি। গত বছর শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি, যা থেকে এবার শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ৯১টি বৃদ্ধি পেল।
পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং মুঠোফোনের এসএমএস সেবার মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











