গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ তারেক রহমানের, কারিগরি সহযোগিতার আশ্বাস

২৮ জুলাই ২০২৬ - ১৯:৫৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ তারেক রহমানের, কারিগরি সহযোগিতার আশ্বাস
ছবি: সংগৃহীত

দেশের চলমান তীব্র গ্যাস সংকট কাটাতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফোনালাপে এই জরুরি পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

​মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

​সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, মহেশখালীর ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালে হঠাৎ দুর্ঘটনার ফলে গত কয়েকদিন ধরে আমদানিকৃত গ্যাস সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটছে। এই কারিগরি সংকট কাটাতে বর্তমানে মালয়েশিয়ার একটি বিশেষজ্ঞ দল দ্রুততার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে। আশা করা যাচ্ছে, আগামী সপ্তাহের শুরুতেই প্রতিদিন ২৮০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে পুনরায় সরবরাহ করা সম্ভব হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত টার্মিনালটি আগামী দুই সপ্তাহের মধ্যে পুরোদমে চালু হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

​উল্লেখ্য, কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জির মালিকানাধীন ভাসমান এলএনজি টার্মিনালের বয়লার ক্যাবলে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এর ফলে প্রতিদিন জাতীয় গ্রিডে ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। বর্তমানে বিদেশি প্রকৌশলীরা এটি মেরামতে নিয়োজিত থাকলেও চলতি মাসে টার্মিনালটি পুরোপুরি কার্যক্রমে ফেরানো সম্ভব হচ্ছে না।

​বর্তমানে দেশে আমদানিকৃত এলএনজি সরবরাহের জন্য দুটি ভাসমান টার্মিনাল রয়েছে, যাদের মোট সক্ষমতা ১ হাজার মিলিয়ন ঘনফুট। একটি বন্ধ থাকায় দেশজুড়ে গ্যাসের তীব্র সংকট তৈরি হয়েছে।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0