জুলাই আন্দোলনে ৭.৬২ মিমি গুলি ও স্নাইপার রাইফেল নিয়ে বিভ্রান্তির জবাব দিলেন তথ্য উপদেষ্টা

২৮ জুলাই ২০২৬ - ১৮:২৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
জুলাই আন্দোলনে ৭.৬২ মিমি গুলি ও স্নাইপার রাইফেল নিয়ে বিভ্রান্তির জবাব দিলেন তথ্য উপদেষ্টা
ছবি সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় ৭ দশমিক ৬২ মিলিমিটার গুলি এবং স্নাইপার রাইফেলের ব্যবহার নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

​মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সরকারের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

​তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ পুলিশের কাছে দীর্ঘ দিন ধরেই টাইপ-৫৬ রাইফেল রয়েছে, যা সাধারণ মানুষের কাছে ‘চাইনিজ রাইফেল’ নামে পরিচিত। এই নির্দিষ্ট অস্ত্রে ৭ দশমিক ৬২ মিলিমিটার বিশিষ্ট গুলি ব্যবহার করা হয়ে থাকে।

​টাইপ-৫৬ রাইফেলকে সামরিক মানের একটি অস্ত্র হিসেবে উল্লেখ করে তিনি জানান, এই অস্ত্রের মারণক্ষমতা ও সীমানা অনেক দূর পর্যন্ত বিস্তৃত। কোনো কারণে লক্ষ্যচ্যুত হলেও এর গুলি কয়েকশ মিটার দূরে থাকা মানুষের প্রাণ কেড়ে নিতে পারে। এ ধরনের উচ্চ মারণক্ষমতার অস্ত্র সাধারণ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে তুলে দেওয়া উচিত হয়নি বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।

​উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান আরও দাবি করেন, আন্দোলন চলাকালে পুলিশ ও বিজিবি সদস্যদের এই রাইফেল থেকে গুলিবর্ষণের বিভিন্ন ছবি ও ভিডিও চিত্র সংগৃহীত রয়েছে। ফলে ৭.৬২ মিলিমিটারের গুলি কেবল কোনো অজ্ঞাত স্নাইপারই ছুড়েছে—এমন তথ্য বা প্রচার কোনোভাবেই সত্য নয়। তবে আন্দোলনের সময় কার ছোড়া গুলিতে কার মৃত্যু হয়েছে, তা সঠিকভাবে বের করতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে জানান তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0