একরামুল হত্যা মামলা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

২৮ জুলাই ২০২৬ - ০৮:৪৯
প্রকাশিত: ৩ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
একরামুল হত্যা মামলা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‌্যাব-৭-এর অধিনায়ক ও বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে।

​সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে।

​আইএসপিআর জানায়, বরিশাল অফিসার্স মেস থেকে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নিয়ে ঢাকায় নিয়ে আসা হয়। বর্তমানে তিনি সেনাকাস্টডিতে রয়েছেন এবং প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি বরিশাল সেনানিবাসের স্টেশন কমান্ডার পদে কর্মরত ছিলেন।

​২০১৮ সালে টেকনাফে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন একরামুল হক। তৎকালীন সময়ে র‌্যাব-৭-এর অধিনায়কের দায়িত্বে থাকা মিফতাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে এই ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে। তদন্ত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ঘটনার সময় তিনিসহ বাহিনীর একাধিক কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন। মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগে ২০২১ সালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় যাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, তাদের তালিকায় মিফতাহ উদ্দিন আহমেদের নামও অন্তর্ভুক্ত ছিল।

​সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে টেকনাফের কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় মোট ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়। এর ভিত্তিতে ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ওই পরোয়ানার আলোকেই ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নির্ধারিত তারিখে তাকে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0