দেশের বাজারের ৭৬% টুথপেস্টে মিলল ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক: গবেষণা
দেশের বাজারে বিক্রি হওয়া অধিকাংশ টুথপেস্টে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ মাইক্রোপ্লাস্টিক বা সূক্ষ্ম প্লাস্টিক কণার উপস্থিতি শনাক্ত করেছেন গবেষকরা। সম্প্রতি এনভায়রনমেন্ট ও সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) পরিচালিত এক গবেষণায় উঠে এসেছে এই উদ্বেগজনক চিত্র। বাজার থেকে সংগৃহীত ১৯টি ব্র্যান্ডের ৩৪টি নমুনার মধ্যে ২৬টিতেই—অর্থাৎ প্রায় ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।
রবিবার (২৬ জুলাই) রাজধানীর ইএসডিও কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে 'মাইক্রোপ্লাস্টিক ইন টুথপেস্ট' শীর্ষক এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশে উৎপাদিত ২৫টি নমুনার মধ্যে ২২টিতেই এই কণা উপস্থিত ছিল। এছাড়া ভিয়েতনাম থেকে আমদানিকৃত দুটির দুটিতেই, থাইল্যান্ডের দুটি নমুনার একটিতে এবং ভারত থেকে আসা পাঁচটি নমুনার একটিতে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে।
২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এ গবেষণাটি পরিচালিত হয়। গবেষণার অংশ হিসেবে দেশের বিভিন্ন সুপারশপ, পাইকারি ও খুচরা বাজার থেকে স্থানীয় ও বিদেশি ব্র্যান্ডের টুথপেস্ট সংগ্রহ করা হয়। সংগৃহীত নমুনাগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ইকোটক্সিকোলজি (ইএইচই) ল্যাবরেটরিতে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পাশাপাশি এই বিষয়ে জনসচেতনতা ও ব্যবহার যাচাই করতে দেশব্যাপী ২,৭৬০ জন ভোক্তার ওপর একটি জরিপও চালানো হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











