যশোর-মাগুরা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত
প্রতিনিধি যশোর ঃ যশোর-মাগুরা মহাসড়কে পিকআপ-নসিমন ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সেলিম রেজা (৪০) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
রোববার (২৮ জুন) সকাল ৮ টার দিকে হাশিমপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম রেজা জেলার বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি যশোর সদর উপজেলার লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ছিলেন।
প্রাসঙ্গিক সংবাদ
প্রত্যক্ষদর্শি ও স্থানীয়রা জানান,শিক্ষক সেলিম রেজা সকাল ৮ টার দিকে মোটর সাইকেল যোগে যশোর থেকে খাজুরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর-মাগুরা সড়কের হাশিমপুর বাজার আহার পল্লী এলাকায় পৌঁছালে মোটরসাইকেল ট্রাক ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
শিক্ষকের মৃত্যুতে তাঁর পরিবার ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বারোবাজার হাইওয়ে পুলিশ সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
যশোরের ইছালী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, দুর্ঘটনায় স্কুল শিক্ষক মারা গেছেন। তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











