যশোরের বেনাপোলে বিজিবির অভিযানে ২ কোটি ২২ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
নিউজডিপি ডেস্ক ঃ যশোরের ঝিকরগাছা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ২২ লাখ ৫৩ হাজার টাকার সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় সাহাব উদ্দিন সরদার (৪৪) নামের এক পাচারকারীকে আটক করা হয়েছে।
আটক পাচারকারীর কাছ থেকে মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কে ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল বিওপির একটি আভিযানিক টহলদল গদখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
প্রাসঙ্গিক সংবাদ
আটক সাহাব উদ্দিন সরদার যশোরের শার্শা উপজেলার বেনাপোল থানার বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে।
বিজিবি সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাহাব উদ্দিনকে আটক করা হয়। আটক ব্যক্তির শরীরে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি সোনার বার উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করে বিজিবি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহাব উদ্দিন জানান, তিনি ঢাকার সায়দাবাদ এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করেছিলেন। সেগুলো যশোর হয়ে সীমান্তবর্তী পুটখালী এলাকায় নিয়ে গিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল। আটক সাহাব উদ্দিনের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0