যশোরে মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডল ও রেক্টিফাইড স্পিরিটসহ গ্রেপ্তার ২

০৬ জুলাই ২০২৬ - ২২:৫৯
প্রকাশিত: ২ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
যশোরে মাদকবিরোধী অভিযান,  ট্যাপেন্টাডল ও রেক্টিফাইড স্পিরিটসহ গ্রেপ্তার ২
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার -২, ট্যাপেন্টা ও স্পিরিট উদ্ধার

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) জেলা কার্যালয় পরিচালিত পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৭০ বোতল রেক্টিফাইড স্পিরিট। এ ঘটনায় জেলার কোতোয়ালী মডেল থানায় দুটি আলাদা মামলা দায়ের করা হয়েছে।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোমবার (৬ জুলাই) সকাল ৮টার দিকে যশোর সদর উপজেলার বাহাদুরপুর পশ্চিমপাড়া এলাকায় প্রথম অভিযানটি চালানো হয়। সেখানে আজিজুর রহমানের ছেলে মো. নয়ন হোসেনের (২৩) বসতঘরে তল্লাশি চালিয়ে ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন কর্মকর্তারা। পরে নয়নকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোছা. রাফিজা খাতুন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

​এদিকে, একই দিন সকাল ৯টা ১০ মিনিটে কোতোয়ালী মডেল থানার পূর্ব বারান্দী নাথপাড়া এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে মৃত মকছেদ আলীর ছেলে মো. রেজাউল ইসলামের (৪০) বসতঘর থেকে ৭০ বোতল রেক্টিফাইড স্পিরিট জব্দ করা হয়। এ সময় রেজাউলকে গ্রেপ্তার করে ডিএনসি দল। এই ঘটনায় উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপর মামলাটি দায়ের করেন।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলাজুড়ে মাদক নির্মূল এবং মাদক কারবারিদের দমনে এই ধরনের বিশেষ অভিযান আগামীতেও জারি থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0