যশোরে প্রতিবেশীর বসতবাড়িতে হামলা ও অনৈতিক চেষ্টার অভিযোগে সন্ত্রাসী জিতু নিহত

২৩ জুলাই ২০২৬ - ১২:৫৬
প্রকাশিত: ৩ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
যশোরে প্রতিবেশীর বসতবাড়িতে হামলা ও অনৈতিক চেষ্টার অভিযোগে সন্ত্রাসী জিতু নিহত
যশোরে নিহত জিতু। ছবি: সংগৃহীত

যশোর শহরের বারান্দীপাড়া ফুলতলা মোড় এলাকায় চাঁদার দাবিতে হামলা ও অনৈতিক আচরণের প্রতিবাদ করতে গিয়ে প্রতিবেশী এক নারীর দায়ের কোপে শরিফুল ইসলাম জিতু (৩৫) নামে চিহ্নিত এক সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহত জিতু ফুলতলা এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

​বুধবার (২২ মে) মধ্যরাতে এ ঘটনা ঘটে। অন্যদিকে, জিতুর ছুরিকাঘাতে আহত হয়েছেন ওই এলাকার লাল মিয়ার স্ত্রী শুকরান বেগম (৫২) এবং তার ছেলে সুমন হোসেন (২৮)। তারা বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

​ঘটনার বিবরণ দিয়ে আহত শুকরান বেগম জানান, বুধবার গভীর রাতে জিতু তাদের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে সুমনের কাছে মাদক কেনার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় সে সুমনকে মারধর করে এবং চাকু দিয়ে মুখে আঘাত করে জখম করে। এ সময় শুকরান বেগম ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করে জিতু। একপর্যায়ে জিতু সুমনের স্ত্রীর সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টা করলে, পুত্রবধূকে রক্ষা ও আত্মরক্ষার্থে শুকরান বেগম ঘরে থাকা দা দিয়ে জিতুকে আঘাত করেন।

​যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, রাত ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় জিতুকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে নড়াইলের কালনা সেতু এলাকায় তার মৃত্যু হয়। পরে স্বজনরা মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে আসেন।

​ওসি আরও জানান, নিহত জিতুর বিরুদ্ধে থানায় একাধিক হত্যা মামলাসহ বহু গুরুতর অপরাধের রেকর্ড রয়েছে। ঘটনার মূল কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

​যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুম বিল্লাহ জানান, আহত মা ও ছেলের শরীরে বেশ কয়েকটি সেলাই ও অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছে। অপরদিকে ঢাকায় নেওয়ার পথে জিতুর মৃত্যু হলে স্বজনরা লাশ হাসপাতালে ফেরত আনলে তা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0