যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
যশোরের বাঘারপাড়া উপজেলায় পূর্বশত্রুতার জেরে রুবেল হোসেন (৩৮) নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খাজুরা তেলপাম্প এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রুবেল হোসেন বাঘারপাড়া উপজেলার বন্দভিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি উপজেলার খাজুরা তেলপাম্প সংলগ্ন তেলি ধান্যপোড়া গ্রামের বাসিন্দা মৃত মুনতাজ ঢালীর ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের জেরে একই এলাকার আব্দুর রবের ছেলে রাব্বি ধারালো অস্ত্র দিয়ে রুবেল হোসেনের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। অভিযুক্ত রাব্বি সম্পর্কে নিহতের ছোট বোনের দেবর। ঘটনার পর স্থানীয় লোকজন রুবেলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
প্রাসঙ্গিক সংবাদ
- যশোরে মহাসড়ক থেকে প্রায় ১ কোটি ১৯ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক
- যশোরে মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডল ও রেক্টিফাইড স্পিরিটসহ গ্রেপ্তার ২
- যশোরে প্রাইভেট কারের গোপন চেম্বার থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
- যশোর-মাগুরা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত
- যশোরের বেনাপোলে বিজিবির অভিযানে ২ কোটি ২২ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
এ বিষয়ে বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জালাল আলম জানান, নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। একই সাথে অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল মাঠে অভিযান চালাচ্ছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











