যশোরে একাধিক মামলার আসামী চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার
যশোর সদর উপজেলায় সাইদ সরদার ওরফে চশমা সাইদ(৩২) নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে এলাকার একজন মাদক বিক্রেতা ও একাধিক মামলার আসামী। বুধবার (২৪ জুন) সকালের দিকে তার বাড়ির পাশের একট এ ঘটনা ঘটে।
নিহত সাইদ সরদার সদর উপজেলার রঘুরামপুর গ্রামের নয়া সরদারের ছেলে। পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন ধরনের একাধিক মামলা রয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে,সাইদ সরদার মঙ্গলবার রাত ১১ টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে সে আন বাড়ি ফেরেনি। বুধবার সকালে বাড়ির অদূরে একটি মাদকের আস্তানার পাশের ঝোপের ভেতর রক্ত দেখেতে পান লোকজন। পরে সাইদের গলাকাট মরদেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসী। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গলাকাটা মরদেহ উদ্ধার করে।
প্রাসঙ্গিক সংবাদ
কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) মমিনুল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। হত্যার ঘটনা উদঘাটন এবং জড়িতদের আটকের জন্য কাজ করছে পুলিশ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0