যশোরে নিজ ঘর থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত
যশোরের বাঘারপাড়া উপজেলায় ঘরের ভেতর থেকে মা ও তাঁর শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন—উপজেলার খলশী গ্রামের দক্ষিণপাড়ার জাকির হোসেনের স্ত্রী জুবায়দা খাতুন (৩২) এবং তাঁদের ছয় বছর বয়সী ছেলে জিসান।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ৯টার দিকে সংবাদ পেয়ে ওই বাড়িতে যান স্থানীয় এক পশু চিকিৎসক। সেখানে ঘরের খাটের ওপর শিশু জিসানের হাত-পা গামছা দিয়ে বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পান তিনি। একই খাটে পড়ে ছিল জুবায়দার মরদেহ, যার গলায় ওড়না পেঁচানো ছিল এবং ওড়নার দুই প্রান্ত তাঁর নিজের দুই হাতে ধরা ছিল। ঘটনার সময় জুবায়দার স্বামী জাকির হোসেন বহরামপুর বাজারে তাঁর নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থান করছিলেন।
সংবাদ পেয়ে রাত ১০টার দিকে বাঘারপাড়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকাজের সময় বাঘারপাড়া থানার উপপরিদর্শক (এসআই) পলাশ জানান, মরদেহের আলামত দেখে প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী ঘটনাটিকে আত্মহত্যা মনে হচ্ছে না।
প্রাসঙ্গিক সংবাদ
- যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ-তরুণীর মৃত্যু
- যশোরে করিমন চুরির অভিযোগে ধাওয়া খেয়ে খালে পড়ে একজনের মৃত্যু, নিখোঁজ ১
- যশোরের শার্শায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে পিকআপের সজোরে ধাক্কা, হেলপার নিহত
- যশোরে গরু চুরির সন্দেহে গণপিটুনিতে কুষ্টিয়ার যুবকের মৃত্যু
- যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু
পারিবারিক সূত্রে জানা গেছে, জাকির হোসেন প্রবাসে দীর্ঘ সময় কাটানোর পর এক বছর আগে দেশে ফিরে আসেন।
বিষয়টি নিশ্চিত করে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম জানান, পুরো ঘটনাটি সন্দেহজনক এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











