দর্শনা থানা পুলিশের রাতভর অভিযানে মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত ৫ আসামী গ্রেপ্তার
বিশেষ প্রতিনিধি : চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ রাতভর অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ৬ আসামীকে গ্রেফতার করেছে৷
শনিবার (৬জুন) রাত থেকে ভোর পর্যন্ত পরিচালিত এ অভিযানে গ্রেপ্তারকৃত এ আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন-তেঘরি মসজিদপাড়ার কাজেম আলীর ছেলে ইমন(২০), গোবরপাড়া আনন্দবাজারের সানাউল্লাহ'র ছেলে রাসেল মিয়া(২৪), ঝাঝাডাঙ্গা মাঠপাড়ার আব্দুল মান্নানের ছেলে আব্দুল হাদি (৩০), হিজলগাড়ি মাঝেরপাড়ার মৃত আব্দুল কাশেমের ছেলে তরিকুল ইসলাম (৩৫), গোবরপাড়ার রবিউল ব্যাপারীর ছেলে বাবলু হোসেন (৩১),
পুলিশ জানিয়েছে,চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0
মন্তব্য করুন (0)