ইতিহাস রচনা করে দ্বিতীয় রাউন্ডে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

২৭ জুন ২০২৬ - ১৩:৩১
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ইতিহাস রচনা করে দ্বিতীয় রাউন্ডে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা
ছবি সংগৃহিত

নিউজডিপি ডেস্ক ঃ নিজেদের যোগ্যতাবলেই দ্বিতীয় রাউন্ডে উঠে এসেছে কেপ ভার্দে । গ্রুপপর্বে তারা স্পেন, উরুগুয়ের মতো বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ড্র তরেছে। আর শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে ড্র করে ‘এইচ’ গ্রুপের রার্নাসআপ হয়েই পরের পর্বে উঠে এসেছে। কেইপ ভার্দের বিশ্বকাপ যেনো স্বপ্নময় পথচলা। ইতিহাস রচনা করে ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্ব আসরের নকআউটে জায়গা করে নিয়েছে দলটা।

দ্বিতীয় পর্বে তাদের প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ভয় কিংবা শঙ্কা নয়, রোমাঞ্চ নিয়েই মেসি-আলভারেসদের বিপক্ষেও ভালো কিছু করার স্বপ্ন দেখছেন দলটির সবাই। প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল কেপ ভার্দে। দ্বিতীয় ম্যাচে ২-২ গোলে রুখে দেয় উরুগুয়েকে। আর শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে আরেকটি গোলশূন্য ড্র করেই  আফ্রিকার দলটি বিশ্বকাপের শেষ বত্রিশে উঠে গেছে।  ইতিহাসের তৃতীয় ক্ষুদ্রতম দেশটি আসর জুড়েই একের পর চমক দেখিয়ে আসছে। অভিষেক ম্যাচেই  বিশ্বকে অবাক করে দিয়ে আসরের ফেভারিট স্পেনের সাথে গোলশূন্য ড্র করে।

প্রথম ম্যাচের পরেই তারা আলোচনায় উঠে আসে। দ্বিতীয় ম্যাচে আরও দুর্দান্ত হয়ে ওঠে।  দারুণ খেলে লাতিন শক্তি উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে।  ছোট দ্বীপ রাষ্ট্রটি এবার সৌদি আরবকে রুখে দিয়ে উঠে গেল নকআউটে। ৭ পয়েন্ট নিয়ে এইচ গ্রুপের চ্যাম্পিয়ন স্পেন। ২ পয়েন্ট পাওয়া উরুগুয়ে ও এক পয়েন্ট পাওয়া সৌদি আরবের বিশ্বকাপ শেষ গ্রুপ পর্বেই।

সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ও শক্তিতে এগিয়ে থাকা আরেক প্রতিপক্ষকে রুখে দিয়েছে প্রথমবার বিশ্বকাপে খেলতে এসেই। এ অর্জনে আনন্দে  আত্মহারা কেইপ ভার্ডের সবাই। স্বাভাবিকভাবেই স্বপ্নের ঘোরে আছে দলটির খেলোয়াড় থেকে শুরু করে সমর্থকরাও।

কেপ ভার্দের ম্যাচ সেরা খেলোয়াড় দুয়ার্তে বলেন, “আমার মনে হচ্ছে, স্বপ্ন দেখছি। ছোটবেলা থেকেই সবসময় বিশ্বকাপে খেলার স্বপ্ন ছিল।” আপাতত ঐতিহাসিক মুহূর্তটি উপভোগ করতে চান দুয়ার্তে। দুয়ার্তে বলেছেন, “আগামীকাল থেকে আমরা পরের ম্যাচের দিকে মনোযোগ দেব। আর্জেন্টিনার বিপক্ষে লড়াই, তাই না? কঠিন একটি ম্যাচ। তবে আমাদের বিশ্বাস রাখতে হবে, সবকিছুই সম্ভব।”

কেইপ ভার্ডের ফরোয়ার্ড দাইলোঁ লিভ্রামেন্তো বলেন, "সৌদি আরবের বিপক্ষে নিজস্ব কৌশলে খেলার চেষ্টা করেছি আমরা । কয়েকটি ভালো সুযোগ কাজে লাগাতে পারিনি । তবে আর্জেন্টিনার বিপক্ষে এমন সুযোগগুলো নষ্ট না করে ফিনিশিংয়ে জোর দেওয়া জরুরি বলে মনে করেন তিনি। “আমরা ফুটবল খেলতে চেয়েছি, নিজেদের ঘরানায় খেলার চেষ্টা করেছি। এই ম্যাচটিতে আমরা সেটা দেখাতে পেরেছি।”

আগামী শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে কেইপ ভার্ড। ম্যাচটি হবে মায়ামিতে, যে শহরকে এখন মেসির শহরও বলা যায়। ইন্টার মায়ামিতে খেলে যে শহরকে আপন করে নিয়েছেন আর্জেন্টাইন জাদুকর।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0