নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করলো ফ্রান্স, ওসমান ডেম্বেলের হ্যাটট্রিক

২৭ জুন ২০২৬ - ১০:২৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করলো ফ্রান্স, ওসমান ডেম্বেলের হ্যাটট্রিক
ছবি সংগৃহিত

নিউজডিপি ডেস্ক ঃ নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। শুক্রবার অনুষ্ঠিত এ ম্যাচে ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিক করেছেন ওসমানে ডেম্বেলে।

ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে আলোচনা থাকলেও নরওয়েজিয়ান কোচ স্টেল সোলবাকেন ম্যানচেস্টার সিটি তারকা হালান্ডকে বদলী বেঞ্চে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। 

জিলেট স্টেডিয়ামের এ ম্যাচে  সাত মিনিটেই ফ্রান্সকে এগিয়ে দেন ডেম্বেলে। ২০ মিনিটেই ব্যবধান দ্বিগুন করেন তিনি । ম্যাচের ৩২ মিনিটে আরও একটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ডেম্বেলে। নরওয়ের পক্ষে থেলো আসাগার্ড ২১ মিনিটে এক গোল করেন। 

এর আগে ১৯৫৪'র বিশ্বকাপে অস্ট্রিয়ার এরিচ প্রোবোস্ট চেকোস্লোভাকিয়ার বিরুদ্ধে প্রথম ২৪ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূরণ করেছিলেন, যা এখনও দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড ধরে রেখেছে।  ডেম্বেলে এর আগের ম্যাচে ইরাকের বিপক্ষেও গোল করেছিলেন ।  এবারের আসরে তাঁর গোল  সংখ্যা হলো ৪টি । ডেম্বেলেে এমন পারফমেন্সে ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের উপর থেকে  কিছুটা চাপ কমেছে। ম্যাচের শেষ দিকে আরও এক গোল করেছেন ডিসায়ার ডুয়ে। 

গ্রুপ পর্বের তিন ম্যাচে জয়ী হয়ে সর্বোচ্চ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ-আই’র শীর্ষ দল হিসেবে পরের রাউন্ডে উঠেছে ফ্রান্স। এই তিন ম্যাচে তাদের গোল সংখ্যা ১০।

ম্যাচের ৫০ মিনিটে নরওয়ের জর্জেন স্ট্র্যান্ড লারসেন। পেনাল্টি মিস করেন। তবে এ ম্যাচে হারলেও তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নরওয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠেছে। আগের দুই ম্যাচে তারা ইরাক ও সেনেগালকে পরাজিত করেছে।

এ কারনেই সেগোলে বিরুদ্ধে ৩-২ গোলের জয়ের ম্যাচটি থেকে ১০ পরিবর্তন করে কাল মাঠে নেমেছিল নরওয়ে।  হালান্ড, অধিনায়ক মার্টিন ওডেগার্প ও স্ট্রাইকার আলেক্সান্দার সোরলোথ ছিলেন বিশ্রামে।

আগামী মঙ্গলবার ডালাসে শেষ ৩২’র ম্যাচে আইভরি কোস্টের মুখোমুখি হবে নরওয়ে। ফ্রান্স একাদশে আর্সেনাল ডিফেন্ডার উইলিয়াম সালিবার পরিবর্তে মাঠে নেমেছিলেন ক্রিস্টাল প্যালেসের ম্যাক্সেন্স ল্যাক্রোয়িক্স।

এছাড়া দলে ফিরেছেন ডুয়ে, থিও হার্নান্দেজ ও অরেলিয়েন টিচুয়ামেনি।  এমবাপ্পে কাল ক্যারিয়ারের ১০১তম আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। কিন্তু এমবাপ্পেকে ছাড়িয়ে কাল সব আকর্ষনের কেন্দ্রবিন্দুতে ছিলেন হ্যাটট্রিকম্যান ডেম্বেলে। 

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0