ফোন ছাড়াই ওয়েব ব্রাউজারে হোয়াটসঅ্যাপ কলিং: একগুচ্ছ নতুন ফিচার চালুর ঘোষণা

০২ আগস্ট ২০২৬ - ১০:২৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ফোন ছাড়াই ওয়েব ব্রাউজারে হোয়াটসঅ্যাপ কলিং: একগুচ্ছ নতুন ফিচার চালুর ঘোষণা
ছবি সংগৃহীত

ডেস্কটপ অ্যাপ্লিকেশন বা কোনো অতিরিক্ত সফটওয়্যার ছাড়াই এখন থেকে সরাসরি ওয়েব ব্রাউজার ব্যবহার করে হোয়াটসঅ্যাপে অডিও ও ভিডিও কল করা যাবে। বিশ্বখ্যাত মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সুবিধার্থে এই নতুন আপডেটসহ একগুচ্ছ আধুনিক ফিচার যুক্ত করার ঘোষণা দিয়েছে। সম্প্রতি দায়িত্ব নেওয়া সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কুণাল শাহ এসব পরিষেবার কথা জানান।

​মেটার মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওয়েব কলিং সুবিধার জন্য ব্যবহারকারীদের আলাদা কোনো ডেস্কটপ অ্যাপ ইনস্টল করতে হবে না। সরাসরি ওয়েব ব্রাউজার থেকেই যেকোনো অডিও বা ভিডিও কল করা কিংবা রিসিভ করা যাবে। এর ফলে ফোন ছাড়াও বিভিন্ন ডিভাইসের মধ্যে নির্বিঘ্নে যোগাযোগ রক্ষা করা সহজ হবে। এমনকি মেটা প্রধান মার্ক জাকারবার্গের সঙ্গে একটি ওয়েব কলের স্ক্রিনশট প্রকাশ করে কুণাল শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

​সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে সিইও আরও জানান, ওয়েব কলিংয়ের পাশাপাশি কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে ডিভাইস ট্রান্সফার, ওয়েটিং রুম এবং ব্যাকগ্রাউন্ড নয়েজ সাপ্রেশনের মতো নতুন ফিচার যুক্ত করা হচ্ছে।

​নতুন ‘কল ট্রান্সফার’ সুবিধার মাধ্যমে চলমান কোনো গ্রুপ কল না কেটে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর করা যাবে। ফলে কোনো ব্যক্তি বাইরে থাকা অবস্থায় মোবাইলে কল শুরু করে ঘরে ফিরে তা নির্বিঘ্নে বড় স্ক্রিন বা কম্পিউটারে রূপান্তর করে নিতে পারবেন।

​এ ছাড়া ‘ওয়েটিং রুম’ ফিচারের মাধ্যমে গ্রুপ কলে কে অংশ নেবেন, সে বিষয়ে আয়োজক বা হোস্টের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। হোস্টিং করা ব্যক্তি অনুমতি দিলেই কেবল অপেক্ষমাণ সদস্যরা কলে যুক্ত হতে পারবেন। আর অপ্রয়োজনীয় বা চারপাশের শব্দ এড়িয়ে কথা স্পষ্ট শোনানোর জন্য চালু করা হয়েছে ‘ব্যাকগ্রাউন্ড নয়েজ সাপ্রেশন’ প্রযুক্তি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0