চিন্তাশক্তিতেই চলবে কম্পিউটার! মানবমস্তিষ্কে চিপ বসিয়ে সাফল্যের শীর্ষে ইলন মাস্কের নিউরালিঙ্ক

০২ আগস্ট ২০২৬ - ০৮:৩৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চিন্তাশক্তিতেই চলবে কম্পিউটার! মানবমস্তিষ্কে চিপ বসিয়ে সাফল্যের শীর্ষে ইলন মাস্কের নিউরালিঙ্ক
ছবি সংগৃহীত

হাত-পা না নেড়ে শুধু চিন্তাশক্তির মাধ্যমেই এবার যেকোনো প্রযুক্তিগত কাজ সম্পন্ন করা সম্ভব হবে। সাধারণ মানুষের জীবনে এই বৈপ্লবিক সুবিধা এনে দিতে মানবমস্তিষ্কে চিপ বসানোর গবেষণায় অভাবনীয় সাফল্য পেয়েছে মার্কিন ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান 'নিউরালিঙ্ক কর্পোরেশন'। প্রযুক্তি বিশ্বের বহুল আলোচিত এই হিউম্যান ট্রায়াল বর্তমানে সাফল্যের মুখ দেখছে।

​চিকিৎসা বিজ্ঞানীদের মতে, মস্তিষ্কে চিপ বসানোর কাজ অত্যন্ত জটিল ও ঝুঁকিযুক্ত। এই প্রক্রিয়ায় প্রথমে মাথার চামড়া কেটে খুলির হাড় চিরে নীচের 'ডুরা' স্তরে পৌঁছাতে হয় চিকিৎসকদের। সেখানে থাকা জেলি সদৃশ স্তরের ঠিক নীচেই অবস্থান করে মূল মানবমস্তিষ্ক। গবেষণার শুরুর দিকে ডুরা স্তর কাটতে গিয়ে ভেতরের তরল অনিয়ন্ত্রিতভাবে বেরিয়ে আসায় বেশ কিছু জটিলতা দেখা দেয়। এর ফলে রোগীদের তীব্র মাথাব্যথা এমনকি দৃষ্টিশক্তি হারানোর মতো মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল।

​পরবর্তীতে গবেষণার কৌশল বদলে জেলি স্তরের ঝুঁকি এড়িয়ে সরাসরি মস্তিষ্কে চিপ বসানোর উদ্যোগ নেয় নিউরালিঙ্ক। তবে সেখানে মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় মস্তিষ্কের সূক্ষ্ম স্নায়ুগুলো। কারণ অস্ত্রোপচারের সময় একটি স্নায়ু ক্ষতিগ্রস্ত হলেও রোগীর পঙ্গুত্ব বা মৃত্যুর ঝুঁকি থাকে।

​এই প্রতিবন্ধকতা দূর করতে নিউরালিঙ্ক বর্তমানে এক বিশেষ ধরনের তরল প্রযুক্তি ব্যবহার করছে। সার্জারির সময় এই তরল প্রয়োগ করলে মস্তিষ্কের প্রতিটি স্নায়ু স্পষ্ট হয়ে ওঠে, যা চিকিৎসাজনিত ঝুঁকি অনেক কমিয়ে আনে। পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকের পরিবর্তে রোবোটিক প্রযুক্তির মাধ্যমে মাত্র ২০ মিনিটে সম্পন্ন করা হচ্ছে এই সূক্ষ্ম অস্ত্রোপচার। এর ফলে পূর্বে যেখানে সুস্থ হতে ২-৩ মাস সময় লাগত, বর্তমানে রোগী মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই স্বাভাবিক হয়ে উঠছেন।

​প্রধানত শারীরিক প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কথা মাথায় রেখেই প্রযুক্তিটি উদ্ভাবন করা হয়েছে। সফল অস্ত্রোপচারের পর মস্তিষ্কের সঙ্গে একটি কম্পিউটার যুক্ত হয়ে যায়। ফলে আক্রান্ত ব্যক্তি কোনো অঙ্গপ্রত্যঙ্গ না নাড়িয়েও শুধু চিন্তা করেই কম্পিউটারের অ্যাপ্লিকেশন পরিচালনা করতে কিংবা ভিডিও গেম খেলতে সক্ষম হবেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0