বিভ্রাট কাটিয়ে দুই ঘণ্টা পর সচল হলো ফেসবুকের ডেস্কটপ সংস্করণ

১৯ জুলাই ২০২৬ - ১৬:১০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বিভ্রাট কাটিয়ে দুই ঘণ্টা পর সচল হলো ফেসবুকের ডেস্কটপ সংস্করণ
ছবি: সংগৃহীত

সাময়িক কারিগরি বিভ্রাট কাটিয়ে অবশেষে স্বাভাবিক অবস্থায় ফিরেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ সংস্করণ। প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি আবার সচল হয়। এর আগে, রোববার (১৯ জুলাই) দুপুর থেকে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলের ব্যবহারকারীরা ফেসবুকে প্রবেশ করতে গিয়ে নানামুখী সমস্যার মুখোমুখি হন, যার ফলে সাময়িক ভোগান্তি তৈরি হয়।

​অনলাইন প্ল্যাটফর্মের বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ডাউন ডিটেক্টর’-এর দেওয়া উপাত্ত অনুযায়ী, রোববার দুপুর দেড়টা থেকে ফেসবুকের বিভিন্ন সেবা ব্যবহারে জটিলতার বিষয়ে ব্যবহারকারীরা অভিযোগ জানাতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই এই অভিযোগের সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়।

​ভুক্তভোগী ব্যবহারকারীরা জানান, ডেস্কটপ সংস্করণ থেকে ফেসবুকে লগইন করা, নিউজফিড স্ক্রল করা এবং বিভিন্ন জরুরি ফিচার ব্যবহারের ক্ষেত্রে তারা বাধার সম্মুখীন হচ্ছিলেন। অনেকের ক্ষেত্রে ওয়েবসাইট লোড হতে দীর্ঘ সময় নিচ্ছিল এবং হোম পেজ আপডেট হচ্ছিল না। তবে ডেস্কটপ সংস্করণে এই বিভ্রাট ব্যাপক হলেও মোবাইল অ্যাপ ব্যবহারকারীদের ক্ষেত্রে এই ধরনের জটিলতা তুলনামূলকভাবে কম দেখা গেছে। অবশেষে বিকেল সাড়ে তিনটার দিকে এই কারিগরি ত্রুটির অবসান ঘটে এবং ডেস্কটপ সংস্করণটি পুরোপুরি সচল হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0