স্যামসাং গ্যালাক্সি এস-২৭ সিরিজে সেলফি ক্যামেরায় 'আইফোন স্পর্শ'! উন্মোচনের আগেই বড় চমকের আভাস

০২ সেপ্টেম্বর ২০২৬ - ০৮:২৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
স্যামসাং গ্যালাক্সি এস-২৭ সিরিজে সেলফি ক্যামেরায় 'আইফোন স্পর্শ'! উন্মোচনের আগেই বড় চমকের আভাস
ছবি সংগৃহীত

স্মার্টফোনের বাজারে ফের বড় পরিবর্তনের ইঙ্গিত দিল দক্ষিণ কোরীয় প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। প্রতিষ্ঠানটির আসন্ন গ্যালাক্সি এস-২৭ সিরিজের ফ্ল্যাগশিপ ডিভাইসে সেলফি ক্যামেরার ক্ষেত্রে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের আইফোনের মতো প্রযুক্তিযুক্ত সেন্সর ব্যবহার করা হতে পারে বলে বিভিন্ন প্রযুক্তিভিত্তিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

​টেক বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির শুরুতে স্যামসাং তাদের নতুন গ্যালাক্সি এস-২৭ সিরিজ বাজারে উন্মোচন করতে পারে। এই সিরিজে ফ্রন্ট ক্যামেরার নকশায় পরিবর্তন এনে আইফোনের আদলে বর্গাকার (১:১ অনুপাত) সেন্সর যুক্ত করার সম্ভাবনা রয়েছে। এই গুঞ্জন সত্যি হলে ফ্রন্ট ক্যামেরার ছবির মান ও কাঠামোর দিক থেকে দুটি প্রতিষ্ঠানের পার্থক্য অনেকটাই কমে আসবে।

​বর্তমানে অ্যাপল তাদের ডিভাইসে ১৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেন্সর সুবিধা দেয়। অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি এস-২৭ সিরিজের সামনের লেন্সটি ১৬ মেগাপিক্সেলের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থাটি এই সিরিজের আওতায় একই সাথে চারটি মডেল—এস-২৭, এস-২৭ প্লাস, এস-২৭ আল্ট্রা এবং এস-২৭ প্রো বাজারে আনতে পারে।

​ভিভো, সনি ও টেকনোর নতুন উদ্যোগ

স্মার্টফোন আলোকচিত্রে শুধু স্যামসাংই নয়, উদ্ভাবনের দৌড়ে রয়েছে অন্য প্রতিষ্ঠানগুলোও। জানা গেছে, সনি এবং চীনা ব্র্যান্ড ভিভো যৌথভাবে ৬৮ মেগাপিক্সেলের ক্যামেরা লেন্স তৈরির পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। লেন্সটি তৈরি করা হলেও ডিভাইসে ব্যবহারের জন্য চূড়ান্ত অনুমোদন এখনও মেলেনি। ভিভোর পরবর্তী এক্স-সিরিজের ফোনে এই শক্তিশালী ক্যামেরা দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

​এদিকে, জনপ্রিয় ব্র্যান্ড টেকনো সম্প্রতি তাদের আসন্ন দুটি ফোনের প্রথম ঝলক প্রকাশ করেছে। একটি চিত্রে ডিসপ্লেতে বেজেল-হীন ডিজাইন এবং অন্যটিতে পেরিস্কোপিক জুম লেন্সের দেখা মিলেছে। তবে ডিভাইস দুটি একই সিরিজের দুটি মডেল নাকি সম্পূর্ণ ভিন্ন, তা এখনও আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করা হয়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0