১০ মিলিয়ন ডলারে স্পিরিট এয়ারলাইন্সের অভ্যন্তরীণ তথ্য কিনছে গুগল, ব্যবহার হবে কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নে

১৮ আগস্ট ২০২৬ - ০৩:৩৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
১০ মিলিয়ন ডলারে স্পিরিট এয়ারলাইন্সের অভ্যন্তরীণ তথ্য কিনছে গুগল, ব্যবহার হবে কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নে
ছবি সংগৃহীত

প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান অ্যালফাবেটের মালিকানাধীন গুগল দেউলিয়া হওয়া মার্কিন বিমান সংস্থা 'স্পিরিট এয়ারলাইন্স'-এর অভ্যন্তরীণ ব্যবসায়িক তথ্য কিনতে ১ কোটি (১০ মিলিয়ন) ডলারের প্রস্তাব দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নিজেদের বিভিন্ন পণ্য উন্নত করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলোকে আরও দক্ষ হিসেবে প্রশিক্ষণ দেওয়ার কাজে এই তথ্যগুলো ব্যবহার করা হবে।

​চুক্তি অনুযায়ী, সংগৃহীত তথ্যের মধ্যে থাকছে স্পিরিট এয়ারলাইন্সের কর্মীদের ইমেইল, মাইক্রোসফট টিমস বার্তা, কাজের ছক (স্প্রেডশীট), ক্যালেন্ডার সূচি এবং বিপণন, উৎপাদনশীলতা ও পরিচালনা সংক্রান্ত বিবরণ।

​তবে এই তথ্য স্থানান্তরের আগেই তা থেকে ব্যক্তিপরিচয় বা গ্রাহকের যাবতীয় তথ্য পুরোপুরি মুছে ফেলা হবে। সংস্থাটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, কেনাবেচার প্রক্রিয়া শেষ হওয়ার আগে উপাত্তগুলো পরিচয়মুক্ত করা হবে, যাতে কোনো গ্রাহকের তথ্য বা ব্যক্তিগত পরিচয় প্রকাশ পাওয়ার সুযোগ না থাকে।

​আসন্ন বুধবার যুক্তরাষ্ট্রের একটি দেউলিয়া আদালত এই তথ্য বিক্রির অনুমোদন সংক্রান্ত শুনানি করবে। এর আগে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান 'মার্কর' (Mercor) স্পিরিট এয়ারলাইন্সের এই ডেটা কেনার জন্য সাড়ে ৭ মিলিয়ন (৭৫ লাখ) ডলারের দরপ্রস্তাব দিয়েছিল।

​অতিরিক্ত ঋণ এবং জ্বালানির উচ্চ মূল্যের কারণে সৃষ্ট ব্যবসায়িক সংকটে চলতি বছরের মে মাসে নিজেদের কার্যক্রম গুটিয়ে নেয় স্পিরিট এয়ারলাইন্স। দেউলিয়া প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া এয়ারলাইন্সটি এখন দায় মেটাতে তাদের অবশিষ্ট সম্পদ বিক্রি করছে।

সুত্র: রয়টার্স

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0