এক দশক পর ইনস্টাগ্রামের নতুন ‘ওয়ার্ডমার্ক’, নেট দুনিয়ায় তীব্র আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া

১৬ আগস্ট ২০২৬ - ১৭:৪৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
এক দশক পর ইনস্টাগ্রামের নতুন ‘ওয়ার্ডমার্ক’, নেট দুনিয়ায় তীব্র আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া
ছবি: সংগৃহীত

এক দশকের ইতিহাসে এই প্রথম নিজেদের মূল ফন্টের লেখা বা ‘ওয়ার্ডমার্ক’-এ পরিবর্তন এনেছে ছবি ও ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম। দীর্ঘ ১০ বছর পর গত ১৪ আগস্ট প্ল্যাটফর্মটির লোগোর লেখায় এই আধুনিকায়ন নিশ্চিত করেছে এর মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা। তবে অ্যাপটির সুপরিচিত বহুমুখী রঙের ক্যামেরা আইকনটিতে কোনো পরিবর্তন আনা হয়নি, শুধু শীর্ষে থাকা নামের ফন্টটি নতুনভাবে সাজানো হয়েছে।

​সংস্থার বর্তমান প্রধান অ্যাডাম মোসেরি এই নতুন লোগোর নকশা উন্মোচন করে জানান, ১০ বছর ধরে অপরিবর্তিত থাকা লোগোটিকে আধুনিক রূপ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় মোসেরি বলেন, অ্যাপের উপরের ওয়ার্ডমার্কটি গত ১০ বছর ধরে একইভাবে ছিল, তাই এটি নতুন করে সাজানোর সময় এসেছিল। এটি এখন আগের চেয়ে অনেক বেশি পরিচ্ছন্ন ও আধুনিক, যেখানে ইনস্টাগ্রামের মূল নকশা, সরলতা ও সৃজনশীলতার প্রতিফলন রাখা হয়েছে।

​তবে ইনস্টাগ্রামের নতুন এই ফন্ট ও নকশা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও নানা হাস্যরস। মেটা কর্তৃপক্ষ একে পরিচ্ছন্ন ও আধুনিক বললেও ব্যবহারকারীদের একটি বড় অংশ এর সমালোচনা করছেন। নেটাগরিকদের একাংশের দাবি, নতুন অক্ষরের বিন্যাসের কারণে নামটি পড়া কঠিন হয়ে পড়েছে; এমনকি এটি দেখতে ‘ইনস্টাগ্রাম’-এর বদলে ‘ইনস্টাগম’ মনে হচ্ছে বলেও মন্তব্য করেছেন অনেকে। এছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী বা সর্বসাধারণের ব্যবহারের উপযোগী (অ্যাক্সেসিবিলিটি) মানদণ্ড এই নতুন ফন্ট পূরণ করতে পেরেছে কিনা, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

​একদিকে লোগোর এই পরিবর্তন নিয়ে যখন অনলাইনজুড়ে আলোচনা চলছে, অন্যদিকে প্ল্যাটফর্মটির বিভিন্ন মৌলিক ত্রুটি সংশোধনের দাবি জানিয়েছেন অনেক ব্যবহারকারী। মোসেরির পোস্টের জবাবে বেশ কয়েকজন ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে জানান, দৃশ্যমান রূপ পরিবর্তনের চেয়ে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের উচিত অ্যাকাউন্ট হারিয়ে যাওয়া বা আকস্মিক নিষ্ক্রিয় হয়ে যাওয়ার মতো জটিলতায় আক্রান্ত কনটেন্ট ক্রিয়েটরদের সহায়তা করা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0