ডেস্কটপে হোয়াটসঅ্যাপের সংযোগ সমস্যা? সমাধান জানাল কর্তৃপক্ষ

০৩ আগস্ট ২০২৬ - ১৫:৩৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ডেস্কটপে হোয়াটসঅ্যাপের সংযোগ সমস্যা? সমাধান জানাল কর্তৃপক্ষ

কম্পিউটার বা ডেস্কটপে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারে অনেকেই নানা ধরনের ঝামেলার মুখোমুখি হচ্ছেন। বিশেষ করে অ্যাকাউন্টে প্রবেশ করা, খুদে বার্তা পাঠানো কিংবা ছবি ও ভিডিও আদান-প্রদানে জটিলতা দেখা দিচ্ছে। এসব সমস্যা নিয়ে ব্যবহারকারীদের জন্য সুস্পষ্ট ব্যাখ্যা ও সমাধানের উপায় জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

​প্রতিষ্ঠানটি জানায়, ডেস্কটপ সংস্করণে যেকোনো সাময়িক ত্রুটি বা বিচ্ছিন্নে মূল কারণ সাধারণত দুর্বল বা অস্থিতিশীল ইন্টারনেট সংযোগ। অ্যাপে প্রবেশের পর স্ক্রিনে হলুদ রঙে ‘Computer not connected’ বার্তা ভেসে উঠলে বুঝতে হবে সংশ্লিষ্ট যন্ত্রটি ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন বা সংযোগ ব্যবস্থা সচল নেই।

​ইন্টারনেট সচল থাকার পরও জটিলতা দূর না হলে কিছু প্রাথমিক পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রথমত, ডেস্কটপ অ্যাপটি পুরোপুরি বন্ধ করে পুনরায় চালু করতে হবে। এতে সমাধান না মিললে অ্যাকাউন্টটি লগ-আউট করে আবার লগ-ইন করা যেতে পারে। প্রয়োজনে অ্যাপটি কম্পিউটার থেকে সজোরে মুছে ফেলে (আনইনস্টল) নতুন করে ইনস্টল করার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া পিসি বা ল্যাপটপ বন্ধ করে অন্তত ৩০ সেকেন্ড পর চালুর মাধ্যমেও অনেক সময় এ ধরনের যান্ত্রিক গোলযোগ কেটে যায়।

​অনেক সময় সামাজিক বা প্রাতিষ্ঠানিক ওয়াই-ফাই সংযোগের কড়াকড়ির কারণেও সেবা ব্যাহত হতে পারে। অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান বা পাবলিক নেটওয়ার্কে এ সমস্যা দেখা দিলে মোবাইল হটস্পট বা ভিন্ন কোনো সংযোগ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। প্রাতিষ্ঠানিক নেটওয়ার্কের ক্ষেত্রে 'web.whatsapp.com' বা 'whatsapp.net'-এর ডাটা আদান-প্রদানের পথ (ট্রাফিক) উন্মুক্ত রাখা দরকার। নিরবচ্ছিন্ন সেবার জন্য সবসময় অ্যাপের হালনাগাদ (আপডেটেড) সংস্করণ ব্যবহারের তাগিদ দিয়েছে প্রতিষ্ঠানটি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0