একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
নিউজডিপি ডেস্ক
বরেণ্য চিত্রশিল্পী একুশে পদকপ্রাপ্ত মুস্তাফা মানোয়ার মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৯ জুন) সকালে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি বেশকিছুদিন যাবৎ নিউমোনিয়াজনিত জটিলতায় ভুগছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তাঁর স্ত্রী মেরী মনোয়ার জানান, দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
গত ২০ মে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ১৫ দিন চিকিৎসা শেষে গত ৫ জুন বাসায় আসলেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি। পরে গত ১৪ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তাঁকে ভর্তি করানো হয়।
মেরী মনোয়ার জানান,ফুসফুসে মারাত্মক ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে চিকিৎসকের পরামর্শে দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।’ সেখানই দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকাবস্থায় তিনি মারা গেলেন।
মুস্তাফা মনোয়ার ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন। তবে তাঁর পৈতৃক বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান।
মুস্তফা মানোয়ার সাংস্কৃতিক সংগঠক হিসেবে দেশের শিল্পাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। কর্মজীবনে বাংলাদেশ টেলিভিশন, শিল্পকলা একাডেমি, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ও এফডিসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।
শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি একুশে পদক প্রাপ্ত হন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











