ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

২৬ জুন ২০২৬ - ১৪:১৮
প্রকাশিত: ২ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি এবং  ক্ষয়ক্ষতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাইল ছবি।

ভেনেজুয়েলায ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে সমবেদনা ও পূর্ণ সমর্থনের কথাও জানিয়েছেন তিনি।

শুক্রবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘‘ভেনেজুয়েলায় যে ভূমিকম্প আঘাত হেনেছে, তার জন্য আমরা গভীরভাবে শোকাহত। বাংলাদেশের পক্ষ থেকে আমি তাদের প্রিয়জনদের হারানো পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা জানাই।’’

 তিনি বলেন, ‘‘আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করি এবং এই কঠিন সময়ে ভেনেজুয়েলার জনগণের পাশে রয়েছি।’’ শোকবার্তায় প্রধানমন্ত্রী ভেনেজুয়েলা সরকারের প্রতি সংহতি প্রকাশ করে দেশটির শক্তি, স্থিতিস্থাপকতা এবং দ্রুত পুনরুদ্ধার কামনা করেন।

 গত বুধবার (২৪ জুন) স্থানীয় সময় বিকেলে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার পশ্চিমে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এর এক মিনিটেরও কম সময়ের মধ্যে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাদো জানিয়েছেন, বৃহস্পতিবার পর্যন্ত ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া অন্তত ৪ হাজার ৩০০ মানুষ আহত হয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0