আলমডাঙ্গায় মাদকসহ গ্রেপ্তার-২ , সংক্ষিপ্ত বিচার আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড

১২ জুলাই ২০২৬ - ০০:০২
প্রকাশিত: ২ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় মাদকসহ গ্রেপ্তার-২ , সংক্ষিপ্ত বিচার আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড
আলমডাঙ্গায় মাদকসহ গ্রেপ্তার-২, সামারি কোর্টে কারাদণ্ড ও অর্থদণ্ড।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদের সামারি ট্রায়াল কোর্টের তাৎক্ষণিক বিচার প্রক্রিয়ায় আদালত কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

শুক্রবার (১০ জুলাই) রাতে উপজেলার হাঁপানিয়া বেলেপাড়া এবং পৌর এলাকার এরশাদপুর মকবুল মোড় থেকে তাদের আটক করা হয়।

​সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—আলমডাঙ্গা উপজেলার নান্দবার খালপাড়ার মৃত পাতান আলীর ছেলে মজনু মন্ডল (৩৫) এবং পৌর এলাকার মাদ্রাসা পাড়ার স্বপন কুমার বিশ্বাসের ছেলে তপন কুমার (২৬)।

​পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে আলমডাঙ্গা থানার এসআই শীতল বিশ্বাস ও তার সঙ্গী ফোর্স হাঁপানিয়া-আসমানখালী সড়কের বেলেপাড়া এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় সুমনের মুদি ও চায়ের দোকানের সামনের সড়ক থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেটসহ মজনু মন্ডলকে গ্রেপ্তার করা হয়।

​অন্যদিকে আলমডাঙ্গা পৌরসভার এরশাদপুর মকবুল মোড়ের আনন্দ সু-স্টোরের সামনে পৃথক অভিযানে এক পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তপন কুমারকে গ্রেপ্তার করে পুলিশ।

​শনিবার (১১ জুলাই) গ্রেপ্তারকৃতদের চুয়াডাঙ্গা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে হাজির করা হয়। বিজ্ঞ আদালত ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আসামি মজনু মন্ডলকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। একই আইনের ধারায় অপর আসামি তপন কুমারকেও এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়, জরিমানা অনাদায়ে তাকেও অতিরিক্ত এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয় আদালত।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0