কুষ্টিয়ার মিরপুরে সাপের কামড়ে চিকিৎসাধীন যুবকের মৃত্যু

০৮ জুলাই ২০২৬ - ১৫:৪৩
প্রকাশিত: ২ ঘন্টা আগে
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
কুষ্টিয়ার মিরপুরে সাপের কামড়ে চিকিৎসাধীন যুবকের মৃত্যু
তুষ্টিয়ার মিরপুরে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সাপের কামড়ে আক্রান্ত হওয়ার পর দীর্ঘ আট দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে আল আমিন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাত ১১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

​নিহত আল আমিন মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের সারুটিয়া গ্রামের বাসিন্দা এবং দুবাই প্রবাসী রাজ আলীর ছেলে।

​পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩০ জুন রাতে স্থানীয় একটি বাঁশের মাচায় আল আমিনসহ কয়েকজন গ্রামবাসী বসে ছিলেন। ওই সময় সেখানে একটি সাপ দেখতে পেয়ে সবাই আতঙ্কিত হয়ে ছুটে পালানোর চেষ্টা করেন। এ সময় সাপটি আল আমিনকে কামড় দেয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা আট দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

​আজ বুধবার (৮ জুলাই) সকালে স্থানীয় কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে বলে নিহতের মামা নজরুল ইসলাম নিশ্চিত করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0