আলমডাঙ্গায় দুই মাদক সেবী গ্রেপ্তার,সংক্ষিপ্ত আদালতে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড
আলমডাঙ্গা থানা পুলিশ এক মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে গ্রেপ্তার করেছে। পরে সামারি ট্রায়াল কোর্টের বিচারে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) রাত ১১ টার দিকে মাদক সেবন করে বেসামাল অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করায় তাদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে পুলিশ।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গায় ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, গণভোটের রায় বাস্তবায়নের দাবি
- চুয়াডাঙ্গায় ৪৯৬ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- চুয়াডাঙ্গায় মাদকসহ গ্রেপ্তার-৩ , আদালতে প্রত্যেককে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড
- জীবননগরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৩১ বোতল স্ক্যাপ উদ্ধার,দুইজন গ্রেপ্তার
- আলমডাঙ্গা উপজেলায় ভোক্তার অভিযান মিষ্টির দোকানে ২০ হাজার টাকা জরিমানা
সাজাপ্রাপ্ত আসামীরা হলেন- উপজেলার জগন্নাথপুর গ্রামের সকির উদ্দিনের ছেলে আশিকুর রহমান (২২) ও শ্রীরামপুর গ্রামের জামিরুল ইসলামের ছেলে সামাদ ইসলাম (২০)।
পুলিশ সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিট একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় এসআই(নিঃ) মোঃ মনিরুল হক হাওলাদার সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিলের জন্য ডিউটি করছিলেন।
পুলিশ ডিউটি করাকালে আলমডাঙ্গার উপজেলার শ্রীরামপুর জামাল ব্রীজের সামনে পাঁকা রাস্তার উপর মোঃ আশিকুর রহমান ও মোঃ সামাদ ইসলাম মাদক সেবন করে বেসামাল অবস্থায় জনসাধারনের শান্তি বিনষ্ট ও বিরক্তিকর আচরণ করছে বলে পুলিশের কাছে সংবাদ আসে। সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণের সহায়তায় গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামীদের শনিবার (৪ জুলাই) চুয়াডাঙ্গা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে উপস্থাপন করলে সুনানি শেষে রায় ঘোষনা করেন। রায়ে মোঃ আশিকুর রহমান ও মোঃ সামাদ ইসলামকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(৫) ধারার অপরাধে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
1
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











