আলমডাঙ্গা উপজেলায় ভোক্তার অভিযান মিষ্টির দোকানে ২০ হাজার টাকা জরিমানা

০২ জুলাই ২০২৬ - ১৬:৫৪
প্রকাশিত: ২ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গা উপজেলায় ভোক্তার অভিযান মিষ্টির দোকানে ২০ হাজার টাকা জরিমানা
আলমডাঙ্গায় ভোক্তার অভিযানে জরিমানা

আলমডাঙ্গায় উপজেলায় ভোক্তার অভিযান

মিষ্টির দোকানে ২০ হাজার টাকা জ/রি/মানা

আলমডাঙ্গা ব্যুরো ঃ চুয়াডাঙ্গার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলার আলমডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে এক মিষ্টির দোকানে ২০ হাজার টাকা জরিমানা  করেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত ঘোলদাড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সুত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঘোলদাড়ি বাজারে

চাল, মিষ্টি তৈরি কারখানা, ঔষধ, সার  ও বীজ ভান্ডারে তদারকি করে।

তদারকিকালে প্রতীয়মান হয়  অবৈধ প্রক্রিয়ায় ও অপরিচ্ছন্ন পরিবেশে দই উৎপাদন করা হচ্ছে । এছাড়াও স্বাস্থ্য সনদ নাই , মেয়াদোত্তীর্ণের তারিখও নাই, শিল্প লবণ ব্যবহার সহ নানা অভিযোগ প্রমানিত হওয়ায় মিষ্টি বাড়ির মালিক মো: শুকুর আলীকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯  অনুসারে ২০ হাজার জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও  জেলা আনসার ব্যাটিলিয়নের একটা টীম।

সহকারী পরিচালক মামুনুল হাসান বলেন, সংশ্লিষ্ট ব্যবসায়ীগণকে  মূল্য তালিকা হালনাগাদ করতে হবে। তিনি  নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য ঔষধ/বীজ/শিশু খাদ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করেন।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0