মেহেরপুর সীমান্তে ৭জনকে পুশইনের চেষ্টা । বিজিবি ও গ্রামবাসীর বাধায় পণ্ড

২৯ জুন ২০২৬ - ১৭:৫৭
প্রকাশিত: ১ ঘন্টা আগে
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মেহেরপুর সীমান্তে ৭জনকে পুশইনের চেষ্টা । বিজিবি ও গ্রামবাসীর বাধায় পণ্ড
মুজিবনগর সীমান্ত এলাকায় বিজিবির সতর্কতা

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে ৭জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

২৯ শে জুন সোমবার ভোরে উপজেলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে তাদের পুশইনের চেষ্টা করে।

স্থানীয়রা জানিয়েছেন,ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার পাথরঘাটা গ্রামের দিক থেকে আন্তর্জাতিক সীমান্তের ১১০ নং মেইন পিলার দিয়ে ৭ জনকে পুশইনের চেষ্টা করে।

নাজিরাকোনা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোজাম্মেল হক জানান, বিএসএফ সদস্যরা পুশইনের চেষ্টা করেছিল।কিন্তু বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে সীমান্তের শুন্য রেখা থেকে তাদের ফেরত নেয়।

উল্লেখ্য, চলতি মাসে মেহেরপুর সীমান্তে একাধিকবার পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। গত ৬ জুন তেঁতুলবাড়ীয়া সীমান্তে ৬, ১৯ জুন বুড়িপোতা ইউনিয়নের খালপাড়া সীমান্তে ৪, ২৫ জুন গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্তে ৭, ধলা সীমান্তে ৩জন ও কাজিপুর সীমান্তে ২জনকে পুশইনোর চেষ্টা করে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0