চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার-৬ ,ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে মাদকসেবী ও কারবারিকে গ্রেপ্তার করেছে।
এ সময় তাদের কাছ থেকে ২ এ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন,৬ পিচ টাপেন্টাডল ও ৪ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
প্রাসঙ্গিক সংবাদ
- খ্রিস্টিয়ান সার্ভিস সোসাইটির উদ্যোগে আলমডাঙ্গায় দু'জন মেধাবীকে আর্থিক সহায়তা প্রদান
- আলমডাঙ্গায় মাটি কেটে ভাটায় বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তিকে জরি/মানা
- আলমডাঙ্গা পৌরসভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
- আলমডাঙ্গায় দুই মা/দ/ক কারবারি গ্রেপ্তার,সামারি ট্রায়াল কোর্টে ১ বছর করে বিনাশ্রম কা/রা/দ/ণ্ড ও অর্থদণ্ড
- চুয়াডাঙ্গায় পুলিশের মা/দ/ক বিরোধী অভিযানে ২ কেজি গাঁ/জা সহ এক ব্যক্তি গ্রেপ্তার
রোববার (২৮ জুন) বেলা ১১ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলা ও জীবননগর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন-চুয়াডাঙ্গা সদর উপজেলার নুরনগরের আতিয়ার রহমানের ছেলে
মোঃ সোহাগ আলী (৩২) ,চুয়াডাঙ্গা পৌর এলাকার দক্ষিণ হাসপাতাল পাড়ার মনির উদ্ড়িনের ছেলে
মোঃ কুরবান আলী (৪৭),ঈদগাহপাড়ার মৃত নুর উদ্দিনের ছেলে এরেং বাদশা (৩৫),সদর উপজেলার বেলগাছি মুসলিমপাড়ার মৃত মহসিন আলীর ছেলো মাসুদ রানা (৩৮), জীবননগর উপজেলার শুটিয়া উপ ডাঙ্গাপাড়ার মৃত শামসুল হকের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪০) ও একই উপজেলার পুরাতন তেঁতুলিয়া গ্রামের সুলতানের ছেলে মোঃ রাজু (২৭।
হ্রেপ্তারকৃতদের ভ্রাম্যমাণ আদালতে বিচারের মাধ্যমে সাজা প্রদান করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম. আশিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতে আসামী সোহাগ আলীকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড, ও ৫০ টাকা অর্থদণ্ড, কুরবান আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, এরেং বাদসাকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ৫০ টাকা অর্থদণ্ড এবং মাসুদ রানাকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল আলম রাসেল পৃথক ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করে আসামী রফিকুল ইসলামকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড, ও ১০০০ টাকা অর্থদণ্ড এবং রাজু আহম্মেদকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড, ও ১০০০টাকা অর্থদণ্ড প্রদান করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











