খ্রিস্টিয়ান সার্ভিস সোসাইটির উদ্যোগে আলমডাঙ্গায় দু'জন মেধাবীকে আর্থিক সহায়তা প্রদান
আলমডাঙ্গায় সিএসএস সংস্থার উদ্যোগে দুই মেধারী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা, সম্মাননা সনদ ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রোববার (২৮ জুন) মাধ্যমিক শিক্ষা অফিস কক্ষে সমাজসেবামূলক উন্নয়ন সংস্থা খ্রিস্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস) এর উদ্যোগে সংক্ষিপ্ত এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার ইমরুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন সিএসএস মেহেরপুর রিজওনাল ম্যানেজার মোহাম্মদ আনিছুর রহমান, আলমডাঙ্গা ব্রাঞ্চ ম্যানেজার মো : মিনারুল গোলদার, ব্রাঞ্চ একাউন্টস অফিসার মো: জনি আহমেদ প্রমুখ।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গায় মাটি কেটে ভাটায় বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তিকে জরি/মানা
- আলমডাঙ্গা পৌরসভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
- আলমডাঙ্গায় দুই মা/দ/ক কারবারি গ্রেপ্তার,সামারি ট্রায়াল কোর্টে ১ বছর করে বিনাশ্রম কা/রা/দ/ণ্ড ও অর্থদণ্ড
- চুয়াডাঙ্গায় পুলিশের মা/দ/ক বিরোধী অভিযানে ২ কেজি গাঁ/জা সহ এক ব্যক্তি গ্রেপ্তার
- আলমডাঙ্গা উপজেলা জামায়াতের শব্বেদারী শিক্ষা শিবির অনুষ্ঠিত
সিএসএস মেহেরপুর নিজওনাল ম্যানেজার মোহাম্মদ আনিছুর রহমান বলেন,১৯৭২ সাল থেকে খ্রীস্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস) দেশের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্টীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানটি ৪ টি বিভাগের ২৭ জেলায় ২১০ টি উপজেলা ও থানায় ক্ষুদ্রঋণ কার্যক্রমের পাশাপাশি স্বাস্থ্য এ শিক্ষাখাতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসুচী বাস্তবায়ন করছে।
সিএসএস এর মাইক্রোফাইন্যাস কর্মসুচীর আওতায় পরিচালিত ৪৭ টি হোপ নন-ফরমাল প্রাইমারী স্কুলের মাধ্যমে প্রতি বছর ১ হাজার ৪০০ সুবিধাবঞ্চিত শিশুকে শিক্ষার সুযোগ করে দেওয়া হচ্ছে। ২০০৬ সাল থেকে পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে শিক্ষাবঞ্চিত শিশুদের বিদ্যালয়মুখী করতে কাজ করছে।
এছাড়াও সিএসএস এর উপকারভোগী সদস্যদের সন্তানদের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তশিক্ষার্থীদের সংবর্ধনা, সম্মননা সনদ প্রদান ও আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। যার অংশ হিসেবে আজকে আলমডাঙ্গা উপজেলার দুইজন উপকারভোগী সদস্যের জিপিএ ৫ প্রাপ্ত সন্তানকে এ সংবর্ধনা, সম্মননা সনদ ও আর্থিক সহায়তা প্রদান করা হলো।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











