আলমডাঙ্গা পৌরসভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
আলমডাঙ্গা উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৮ জুন) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
ক্যাম্পইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও আলমডাঙ্গা পৌরসভার প্রশাসক শাহীনুর আক্তার।
তিনি বলেন, ভিটামিন এ ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি,সুস্থ শিশু, রাতকানা প্রতিরোধে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উপজেলার সকল অভিভাবকের প্রতি নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান
আলমডাঙ্গা পৌরসভার নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে ও পৌর স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানার সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌরসভার, টিকাদান সুপারভাইজার লিমন হোসেন, টিকাদানকারী আমিরুল ইসলাম, কসাইখানা পরিদর্শক সিরাজুল ইসলামসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
প্রাসঙ্গিক সংবাদ
- খ্রিস্টিয়ান সার্ভিস সোসাইটির উদ্যোগে আলমডাঙ্গায় দু'জন মেধাবীকে আর্থিক সহায়তা প্রদান
- আলমডাঙ্গায় মাটি কেটে ভাটায় বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তিকে জরি/মানা
- আলমডাঙ্গায় দুই মা/দ/ক কারবারি গ্রেপ্তার,সামারি ট্রায়াল কোর্টে ১ বছর করে বিনাশ্রম কা/রা/দ/ণ্ড ও অর্থদণ্ড
- চুয়াডাঙ্গায় পুলিশের মা/দ/ক বিরোধী অভিযানে ২ কেজি গাঁ/জা সহ এক ব্যক্তি গ্রেপ্তার
- আলমডাঙ্গা উপজেলা জামায়াতের শব্বেদারী শিক্ষা শিবির অনুষ্ঠিত
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ইউনিসেফের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খ
অনুষ্ঠান শেষে অতিথিরা টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন এবং শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে কর্মসূচির উদ্বোধন করেন। স্বাস্থ্য বিভাগের মতে, সুস্থ, সবল ও অপুষ্টিমুক্ত প্রজন্ম গড়ে তুলতে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণই এ কর্মসূচির সফলতার প্রধান শর্ত।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











