আলমডাঙ্গায় দুই মা/দ/ক কারবারি গ্রেপ্তার,সামারি ট্রায়াল কোর্টে ১ বছর করে বিনাশ্রম কা/রা/দ/ণ্ড ও অর্থদণ্ড
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদক বিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর তাদের সংক্ষিপ্ত বিচার আদালতে ( সামারি ট্রায়াল কোর্টে)'র বিচারে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ' টাকা অর্থদণ্ড ঘোষনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন- আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের মৃত আইজিদ্দিনের ছেলে সাহাবুল হোসেন (৪৫) ও ওসমানপুর (হাতিপাড়া)'র
মোঃ কালুর ছেলে তরুণ আলী (২০)।
জানা গেছে,চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানার এসআই(নিঃ) আমিনুর রহমান সংগীয় অফিসার ফোর্স সহ এক বিশেষ অভিযান পরিচালনা করে আলমডাঙ্গা পৌরসভাস্থ চামারপাড়া গলির ময়না খাতুন এর বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর থেকে মোঃ সাহাবুল হোসেনকে গ্রেপ্তার করে।
প্রাসঙ্গিক সংবাদ
- খ্রিস্টিয়ান সার্ভিস সোসাইটির উদ্যোগে আলমডাঙ্গায় দু'জন মেধাবীকে আর্থিক সহায়তা প্রদান
- আলমডাঙ্গায় মাটি কেটে ভাটায় বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তিকে জরি/মানা
- আলমডাঙ্গা পৌরসভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
- চুয়াডাঙ্গায় পুলিশের মা/দ/ক বিরোধী অভিযানে ২ কেজি গাঁ/জা সহ এক ব্যক্তি গ্রেপ্তার
- আলমডাঙ্গা উপজেলা জামায়াতের শব্বেদারী শিক্ষা শিবির অনুষ্ঠিত
এ সময় তার কাছ থেকে ২ পিচ ট্যাপেন্টা ডল ট্যাবলেট ও ২ এ্যাম্পুল বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করে পুলিশ।
অন্যদিকে ওসমানপুর পুলিশ ক্যাম্পের এসআই(নিঃ) মোঃ নবাব আলী সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান চালিয়ে হারদী মীর সামসুজ্জোহা ডিগ্রী কলেজের গ্যারেজের সামনের রাস্তার উপর হতে কলেজের ছত্রদের সহায়তায় মোঃ তরুন আলীকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১০(দশ) পিচ মাদকদ্রব্য ট্যাপেন্টা ডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীদের রোববার (২৮জুন) চুয়াডাঙ্গা আদালতে উপস্থাপন করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট(সংক্ষিপ্ত বিচার আদালত)
মোঃ মোস্তফা কামাল সুনানি শেষে রায় ঘোষনা করেন।
সংক্ষিপ্ত বিচার আদালতের রায়ে সাহাবুল হোসেন(৪৫) কে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণীর ২৯(ক) ধারার অপরাধে এক বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অন্যদিকে অপর আসামী মোঃ তরুন আলীকেও ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণীর ২৯(ক) ধারার অপরাধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











