চুয়াডাঙ্গায় পুলিশের মা/দ/ক বিরোধী অভিযানে ২ কেজি গাঁ/জা সহ এক ব্যক্তি গ্রেপ্তার
চুয়াডাঙ্গার বেলগাছি ঈদগাঁপাড়ায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ আইয়ুব হোসেন (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৭ জুন) বিকেলে সদর থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার ও গাঁজা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আইয়ুব আলী দামুড়হুদা উপজেলার লোকনাথপুর বাসস্ট্যান্ড এলাকার আসাদুল হকের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, সদর উপজেলার বেলগাছি ঈদগাঁপাড়া মেসার্স জাহিদুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর সামনে মাদক কেনাবেচা হচ্ছে বলে পুলিশের কাছে সংবাদ আসে। সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার এসআই অনুজ কুমার সরকার সঙ্গীয় অফিসার ফোর্স সহ মাদক বিরোধী অভিযান পরচিালনা করেন। অভিযানকালে ২ কেজি গাাঁজাসহ মোঃ আইয়ুব হোসেনকে গ্রেপ্তার করে।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গা উপজেলা জামায়াতের শব্বেদারী শিক্ষা শিবির অনুষ্ঠিত
- আলমডাঙ্গায় অপহরণের পর মুক্তিপণ না পেয়ে কিশোর রাফিজ হত্যার প্রধান আসামী গ্রেপ্তার
- আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ট্যাপেন্টা ট্যাবলেট সহ গ্রেপ্তার-১
- আলমডাঙ্গায় কৃষি উপকরণ প্রণোদনা বিতরণ ও ফল মেলার উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ
- আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৭ মা/দ/ক/সেবীর বিভিন্ন মেয়াদে কা/রা/দ/ণ্ড ও অর্থদণ্ড
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











