আলমডাঙ্গা উপজেলা জামায়াতের শব্বেদারী শিক্ষা শিবির অনুষ্ঠিত

২৭ জুন ২০২৬ - ২২:১৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গা উপজেলা জামায়াতের শব্বেদারী শিক্ষা শিবির অনুষ্ঠিত
আলমডাঙ্গা উপজেলা জামায়াতের শব্বেদারী শিক্ষা শিবির

প্রেস বিজ্ঞপ্তি ঃ আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শব্বেদারী বা নৈশ ইবাদত শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে সাত ঘটিকার সময় দলীয় কার্যালয়ে এ শব্বেদারী বা নৈশ ইবাদত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে ফজরের নামাজের পর সমাপ্ত হবে। 

আলমডাঙ্গা উপজেলা আমির ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজকল্যাণ সম্পাদক ও জামজামী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আলতাপ হোসাইন। শব্বেদারী শিক্ষা শিবিরে কুরআন, হাদিস, পরকালের হিসাব-নিকাশ, কিয়ামতের ভয়াবহ অবস্থা এবং বর্তমান জীবনে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি যৌথভাবে ইবাদত-বন্দেগি কীভাবে করতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নায়েবে আমীর ও ডাউকী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলী, আলমডাঙ্গা পৌর নায়েবে আমীর মাওলানা জুলফিকার আলী, উপজেলা সহকারী সেক্রেটারী ও তারবিয়াত বিভাগের সভাপতি বিলাল হোসাইন, এবং যুব বিভাগের সভাপতি তরিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারী ও বেলগাছি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মামুন রেজা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0